অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত


মো: পলাশ ইসলাম 
ধনবাড়ী, টাংগাইলপ্রতিনিধি:

শনিবার (১১ অক্টোবর) বিকেলে টাংগাইলের মধুপুর উপজেলার ৫ নং গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ী পূর্বপাড়া তরুণ ক্লাব এর আয়োজনে ঐতিহ্যের জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।



খেলায় মধুপুর উপজেলার ৫ নং গোলাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী (অবঃ) লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

কুড়িবাড়ী পূর্বপাড়া তরুণ ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় অংশ করেন এস এস স্পোর্টিং ক্লাব ও শাপলা স্পোটিং ক্লাব। এস এস স্পোর্টিং ক্লাবকে ৩ পয়েন্টে পরাজিত করে শাপলা স্পোটিং ক্লাব

গ্রামীণ ঐতিহ্যের একসময় অত্যন্ত জনপ্রিয় হা-ডু-ডু খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে এ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও খেলাটিকে পুনরুজ্জীবিত করতে স্থানীয় তরুণরা এ প্রতিযোগিতার আয়োজন করে।
খেলা দেখতে মাঠে কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়াপ্রেমী উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান দর্শকরা।

খেলা শেষে ২ দলের হাতে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী (অবঃ) লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

1

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

2

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

3

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ১৮, আহত ৬০’র বেশি

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

5

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

6

কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশ

7

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

8

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

9

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

10

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

11

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

12

উচ্ছেদের পরও টাকার খেলা: কুষ্টিয়া কলেজ মোড়ে ফের দোকান গড়ার প

13

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

গণপূর্তে আবারও বাধ্যতামূলক অবসর: প্রশ্ন উঠছে প্রশাসনিক সিদ্ধ

16

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

17

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

18

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

19

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

20