অনলাইন ডেস্ক
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

টাঙ্গাইলের সন্ধানপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আনোয়ার কাজী। ব্যক্তিগত উদ্যোগে তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউ টিন বিতরণ করেছেন।

সম্প্রতি বয়ে যাওয়া ঝড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল বলে স্থানীয় সূত্র জানায়। পরে বিষয়টি জানতে পেরে আনোয়ার কাজী ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসেন।

সহায়তার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মধ্যে নতুন টিন বিতরণ করা হয়।

টিন বিতরণকালে আনোয়ার কাজী বলেন, “বিপদে মানুষের পাশে থাকাই প্রকৃত মনুষ্যত্ব। ঝড়ে অনেক পরিবার ঘর হারিয়ে কষ্টে আছে শুনে আমি বসে থাকতে পারিনি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের মাথা গোঁজার ঠাঁই করতে সামান্য সহায়তা করে, তবেই আমি সার্থক।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সন্ধানপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করবেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। এক উপকারভোগী বৃদ্ধ বলেন, ঝড়ে ঘরের চালা উড়ে যাওয়ার পর কীভাবে ঘর মেরামত করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এই সহায়তা তাদের জন্য বড় উপকার হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহল আনোয়ার কাজীর এ উদ্যোগের প্রশংসা করেছে। তাদের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

1

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

2

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

3

ঢাবিতে শাকিব-জয়া-চঞ্চলদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’

4

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে

5

ঝিনাইদহে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ম

6

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দে

7

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

8

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

9

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

10

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিক সমিতির নতুন কমিটি অনুমোদন

11

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

12

রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

13

নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ

14

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

15

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

16

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

17

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম: নিয়োগ–বদলি বাণিজ্যে সাত

20