অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়


 উদয়ের পথে: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৬ হাজার ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শেষে ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়ার পর এ তথ্য নিশ্চিত করেছে জেলা নির্বাচন কমিশন সূত্র।

প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এ ছাড়া ফুলকপি প্রতীকের প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫১২ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ (পোস্টাল ব্যালট ছাড়া)।

ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচন ঘিরে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রে ৮৩৫টি বুথ স্থাপন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

1

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

2

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

3

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

4

২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড আনতে হংকং যাচ্ছেন রাজউক চ

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

7

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

8

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

9

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

10

গোপালগঞ্জে ১০ দিনের কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা: প্রশ্নের

11

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে?

12

রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে মানসিক চাপ কমে? কী বলছেন চিকিৎসকরা

13

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

14

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

15

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

16

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

17

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

18

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

19

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

20