অনলাইন ডেস্ক
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্দীন বাবলু

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন বাবলু।

শুক্রবার (৮ মে) দুপুরে পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরপুর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ নেওয়ার হোসেন, ৩ নম্বর মীরপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আরজদ আলী, মোঃ চুনু মিয়া, মোঃ মাখন মিয়াসহ ৩ নম্বর মীরপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ কাজল মিয়া এবং ৩ নম্বর মীরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ জাকির হোসেন, মোঃ জাহিদুল খাঁন ও মোঃ সুহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় পাইল গাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের কয়েকজন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মহিউদ্দীন বাবলু বলেন,
“প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের সঠিকভাবে পরিচর্যা করলে তারা দেশের উপকারে আসবে। প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের কার্যক্রম শুধু তাদের সহায়তা নয়, বরং সমাজে ন্যায্য ও মানবিক মূল্যবোধ প্রচারের সুযোগও তৈরি করে।”

তিনি আরও বলেন,
“প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ একটি ছোট প্রয়াস হলেও তা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমরা চাই, সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতারা ব্যক্তিগত উদ্যোগেও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান।”

হুইল চেয়ার পেয়ে এক প্রতিবন্ধী শিশুর অভিভাবক বলেন,
“অনেক দিন ধরে আমার ছেলেকে নিয়ে কষ্ট করছিলাম। এতদিনে একটা হুইল চেয়ার পাইছি, আমি খুব খুশি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

1

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

2

বরগুনায় উত্তাল সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ

3

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

4

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

5

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

6

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

7

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

8

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

9

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

10

‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠানের নামে টাকা উধাও: ইউনিয়ন ব্যাংকের ঋ

11

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রে

12

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

13

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

14

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর

15

কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

18

টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩২ বস্তা সার ও ২টি কাঠে

19

দেশের তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় জন ডিআইজি পদে রদবদল

20