অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

ওভাল অফিসে অনুষ্ঠিত এক প্রোগ্রামের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। অনেকে দাবি করছেন, ট্রাম্প হয়তো অনুষ্ঠানের মাঝেই ঘুমিয়ে পড়েছিলেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার, জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে। ভিডিও ও ছবিতে দেখা যায়, ট্রাম্প কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আছেন, কখনো আবার চোখ খোলা রাখতে কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে। মাঝে মাঝে তিনি চোখও ঘষছিলেন।এই দৃশ্য সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ট্রাম্পবিরোধীরা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমের প্রেস অফিস তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে ছবি পোস্ট করে লিখেছে, ডজি ডন ইজ ব্যাক (ঘুমন্ত ডন ফিরে এসেছে)।

তবে হোয়াইট হাউজ এ দাবিকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে নাকচ করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র টেলর রজার্স বলেন, প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না। তিনি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতায় ভোগা লাখো মানুষের ওষুধের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে। রজার্স আরো বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপের বদলে ব্যর্থ উদারপন্থি গণমাধ্যম আবারও মিথ্যা গল্প ছড়াচ্ছে। ট্রাম্প নিয়মিত জনসমক্ষে হাজির হন এবং প্রায়ই সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তার সহযোগীরা বলেন, তিনি রাত-দিন কাজ করেন এবং বিভিন্ন সময়ে ফোনকল বা বার্তা পাঠান। ঘটনার একদিন আগে ট্রাম্প মায়ামিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে অর্থনৈতিক বক্তৃতা দেন, এবং মাসের শেষে তিনি এশিয়া সফর শেষে তিনটি দেশ ঘুরে আসেন। তবু ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন বারবার উঠছে। ৭৯ বছর বয়সি এই প্রেসিডেন্ট সম্প্রতি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় একটি এমআরআই করিয়েছেন, যদিও কেন তা করেছেন, তা প্রকাশ করা হয়নি।

গ্রীষ্মে হোয়াইট হাউজ জানিয়েছিল, চিকিৎসকরা ট্রাম্পের পায়ে ফোলাভাব পরীক্ষা করে দেখেন এবং তার ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি ধরা পড়ে। বিশ্লেষকরা মনে করেন, ক্লান্তির মুহূর্ত সকল প্রেসিডেন্টের ক্ষেত্রেই দেখা যায়। তুলনামূলকভাবে তরুণ বারাক ওবামাও কখনো দীর্ঘ বৈঠকে চোখ ঘষতে দেখা গিয়েছিল।

বিদ্রুপের বিষয় হলো, ট্রাম্প নিজেই ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে স্লিপি জো বলে ব্যঙ্গ করেছিলেন। সূত্র : সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

1

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

2

৭০১ কোটি টাকার সড়ক প্রকল্প: উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া?

3

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

4

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছ

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

8

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

9

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

12

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

13

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

14

জয়পুরহাটে রবিদাস পরিবার উচ্ছেদ নিয়ে প্রশ্ন, প্রভাবশালীর দখলদ

15

হামে মৃত্যু কমছে না, সপ্তাহে গড়ে ৫০ জনের বেশি শিশুর প্রাণহান

16

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

17

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

18

চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে কুমিল্লায় আটক ২

19

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

20