অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ কর। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব।’

শনিবার (১৬ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে এ সব কথা লেখেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত  চিত্রনায়িকা পরীমণি। 

ওই স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে।’ 

তিনি লেখেন,  ‘আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’

তিনি আরও লেখেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ কর। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা

1

কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

6

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

7

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

8

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

9

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

10

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

11

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

12

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে

13

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

14

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

15

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

16

পাইথন কিশোর গ্যাং ৮-১০ সেকেন্ডে লাগে

17

লায়ন্স ইন্টারন্যাশনালের ৩১তম জেলা কনভেনশন অনুষ্ঠিত, নতুন নেত

18

কোস্টগার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

19

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

20