স্টাফ রিপোর্ট
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে দেওয়া সরকারি কর্মচারীদের বিভিন্ন অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। বোর্ডটির প্রস্তাবের পর অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা অনুদানের হার পুনর্নির্ধারণ করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। আর সাধারণ চিকিৎসার অনুদান ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

সরকারি কর্মচারীদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরাদ্দ করা অর্থ ও নিজস্ব রিসোর্স সিলিংয়ের মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

প্রাপ্যতা নিশ্চিত হয়ে অনুদান বিতরণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ব্যয়ে সব ধরনের আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআইডব্লিউটিএ কালো টাকার সাম্রাজ্যে প্রকৌশলী আইয়ুব আলী

1

সুনামগঞ্জে সাবেক তহসিলদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

2

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

3

জনগনের নেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

6

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গা

7

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

8

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

9

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক

13

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

14

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

15

ইভিএম প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত, অডিট আপত্তি এখন

16

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

17

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

18

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

19

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা

20