অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০ বছর পর রেলের বকেয়া শোধ করলেন শ্রীপুরের মফিজুল ইসলাম


নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম (৬২) প্রায় ৫০ বছর আগে কিশোর বয়সে টিকিট না কেটে ট্রেনে যাতায়াতের বকেয়া পরিশোধ করেছেন। বৃহস্পতিবার তিনি রেল কর্তৃপক্ষের কাছে **২০ হাজার টাকা জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়মুক্ত হয়েছেন।

মফিজুল ইসলাম জানিয়েছেন, ১৯৭৬ থেকে ১৯৭৮ সালের দিকে তিনি কাঁঠাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময়ে শ্রীপুর থেকে ঢাকায় ট্রেনের ছাদে কাঁঠাল পরিবহন করতেন এবং অনেক সময় টিকিট ছাড়া যাতায়াত করতেন। তিনি বলেন,

টিকিট ছাড়া ২-৩ বছর ট্রেনে যাতায়াত করেছি। অনেকদিন ধরেই মনে হচ্ছিল, রেলের পাওনা ফেরত দেওয়া উচিত। শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় এই টাকা পরিশোধ করেছি।


শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, রেলওয়েতে পুরোনো বকেয়া বা অনিষ্পন্ন ভাড়ার অর্থ পরিশোধের একটি আইনি প্রক্রিয়া রয়েছে। মফিজুল ইসলাম ২৮ মার্চ বিশেষ রশিদের মাধ্যমে ২০ হাজার টাকা রেলওয়ে কোষাগারে জমা দেন।

স্টেশনমাস্টার আরও বলেন,
দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করে দায়মুক্ত হওয়ার এমন মানসিকতা বিরল। আমি তাকে সাধুবাদ জানাই। টাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।



তিনি জানান, দেশের যেকোনো রেলস্টেশনে এই প্রক্রিয়ার মাধ্যমে পুরোনো বকেয়া পরিশোধ করা সম্ভব।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

1

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

2

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

3

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরা

4

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

5

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ টি দোকান

6

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

7

জয়পুরহাটে জামায়াতের সদস্য সম্মেলন : পিআর পদ্ধতিতে নির্বাচনের

8

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

9

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস

10

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

11

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

12

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: উন্নয়নের নামে দুর্নীতি

13

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড

14

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

15

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

16

ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি

17

গণমাধ্যমকে ‘সহযোগী অংশীদার’ হিসেবে দেখতে চায় সরকার: তথ্যমন্ত

18

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

19

সোনিয়া বশিরের প্রতারণায় স্টার্টআপ খাতে বিপর্যয়: তারানা হালিম

20