অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন, গ্রেফতারের দাবি

কুমিল্লা, ২৮ এপ্রিল ২০২৬: দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সভায় বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ এবং দৈনিক আমার দেশ-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান।

হামলার শিকার সাংবাদিক সাখাওয়াত হাফিজ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

ওমর ফারুকী তাপস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা থেকে অভিযুক্ত সালাউদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

1

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

2

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

3

তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল’—শিক্ষার্থীদের অভিযোগে শিক্ষাম

4

মোল্লাহাটে তিন বান্ধবীকে শ্লীলতাহানি ও এক তরুণীকে ধ'র্ষ'ণ

5

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

6

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

7

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস

10

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, দেওয়া হয়েছে লাল গালিচা সংবর

11

সাফল্যের আড়ালে চ্যালেঞ্জে সিলেটের ক্রিকেট

12

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

13

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

14

প্রথমবারের মতো দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির

15

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

16

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

17

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

18

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

19

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

20