অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান


নিজস্ব প্রতিবেদক

ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুদকের সাবেক কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর ঘটনা এবারই প্রথম।

ইকবাল মাহমুদ দীর্ঘ কর্মজীবনে একাধিক মন্ত্রণালয়ে সচিব ও পরবর্তী সময়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের মার্চে তাঁকে দুদকের চেয়ারম্যান নিয়োগ দেয় তৎকালীন সরকার। দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেন তিনি। তাঁর আমলে বহু দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়; বেশ কয়েকজন দেশও ছাড়েন। এখন সেই সময়েরই সাবেক চেয়ারম্যান নিজেই দুদকের অনুসন্ধানের মুখে।

সূত্র জানায়, তখনকার দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হকের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সরকারি ফ্ল্যাট ক্রয়ের অভিযোগে অনুসন্ধান চলছে।


স্বাস্থ্য খাতের ‘মাফিয়াখ্যাত’ মোতাজ্জেরুল ইসলাম মিঠু বর্তমানে দুদকের মামলায় কারাগারে। রিমান্ডের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি দুর্নীতি–সংক্রান্ত কিছু বিষয়ে ইকবাল মাহমুদের সহায়তা পেয়েছিলেন বলে উল্লেখ করেন। এই তথ্যও দুদক বিবেচনায় নেয়।

অভিযোগ যাচাই–বাছাইয়ের পর কমিশন ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অভিযোগটি দেখবে দুদকের মানি লন্ডারিং শাখা। আজ–কালের মধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

দুদক সূত্র আরও জানায়, ইকবাল মাহমুদের সঙ্গে তাঁর ছোট ভাই সাদিক মাহমুদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ‘ছোট পাইপ বিতর্ক

1

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

2

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

3

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

4

পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবি

5

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

6

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

7

খাদ্য অধিদপ্তরের টেন্ডারে অনিয়মের অভিযোগ

8

নোয়াখালী-৫ আসনে জামায়াতের প্রার্থী বেলায়েত হোসাইনের সমর্থনে

9

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

10

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

11

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

12

৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্

13

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

14

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

15

সুইজারল্যান্ডে ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, হরমুজ প্রণালী ন

16

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনে

17

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

18

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

19

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

20