অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

জেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী মো. সোহেল গুরুতর আহত হন। 

আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকার মনসুর আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত চান মিয়া সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে। আহত সোহেলকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চান মিঞার ছেলে হাবিবুর জানান, তার বাবা ও সম্পর্কে চাচা সোহেল মটরসাইকেলে করে মামুনুর রশিদের সেনিটারি কারখানার সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁওগামী মহাসড়কে পৌঁছলে পঞ্চগড় হতে ছেড়ে আসা অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস এসে মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার বাবা ছিটকে মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন এবং সোহেল জখমপ্রাপ্ত হয়। 

তিনি জানান, স্থানীয় লোকজন যাত্রীবাহী বাসকে ধাওয়া করলে চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বোদা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় মো.সোহেলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি ও আমার বাবাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার জানান, ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে সেটি শনাক্তের চেষ্টা চলছে। 

এ ব্যাপারে নিহত চান মিঞার ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

1

গণপূর্তে ‘ বদলি বাণিজ্য সিন্ডিকেট, ভাঙতে চান মন্ত্রী-প্রতিমন

2

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

3

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

4

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

5

বিপ্লব ও সংহতি দিবসে মোল্লাহাটে মহিলা দলের কর্মী সমাবেশ

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

বিটিআরসিতে নিয়োগে অনিয়মের অভিযোগ

8

ওয়াসা এমডি পদের জন্য কোটি টাকার দর-কষাকষি

9

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

12

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

13

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

14

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে?

15

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

16

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

17

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

18

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

19

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

20