অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী


জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অর্থনীতিকে স্থিতিশীল করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পুনরুদ্ধার এবং সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এতে বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহব্যবস্থা ও বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেল ও এলএনজির দাম বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের মার্চ থেকে জুন সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

এই চাপ মোকাবিলায় জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ, বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করা এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাড়তি সহায়তা চাওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, “বৈশ্বিক সংকটের মধ্যেও জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক খাতে চাপ, বিনিয়োগের ধীরগতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ধাপে ধাপে আরও পরিবারকে এর আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া কৃষক, জেলে ও প্রাণিসম্পদ খামারিদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

কর্মসংস্থান সৃষ্টিতে আইসিটি খাতের সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, ব্লু ইকোনমি ও ইকো-ট্যুরিজম খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রাজস্ব খাতে স্বচ্ছতা ও অটোমেশন নিশ্চিত করে কর আদায় বাড়ানো এবং ২০৩৪ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

ব্যাংকিং খাতে সংস্কার এবং পুঁজিবাজার উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা,

1

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

2

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

3

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

4

মৌলিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান মন্ত্রীর, মাছের রোগ প্রতিরোধ

5

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

6

সাতক্ষীরায় জমি বিক্রিকে কেন্দ্র করে নির্যাতন, বিএনপি নেতা গ্

7

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

8

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

9

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

10

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

11

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরস

12

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন

13

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

14

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্

15

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

আবহাওয়া সতর্কবার্তা

18

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে

19

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তিন দিন পরও ১৫২ রোগী চ

20