অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

লায়ন্স ইন্টারন্যাশনালের ৩১তম জেলা কনভেনশন অনুষ্ঠিত, নতুন নেতৃত্ব নির্বাচিত

 দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর ৩১তম বার্ষিক জেলা কনভেনশন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ ২৪ ও ২৫ এপ্রিল এ আয়োজন সম্পন্ন হয়।

কনভেনশনের উদ্বোধন করেন জেলা গভর্নর শংকর রায় মনা। অনুষ্ঠানে সদস্যদের ভোটে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন মহসীন ইমাম চৌধুরী রনু। প্রথম ভাইস জেলা গভর্নর হয়েছেন এমরান ফারুক মইন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন কিশোয়ার খান।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক। এছাড়া গ্লোবাল এরিয়া লিডার, লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, কাউন্সিল চেয়ারপার্সনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন। জেলার বিভিন্ন ক্লাবের ডেলিগেট, অল্টারনেট ডেলিগেট ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কনভেনশনে নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াও আগামী মেয়াদের সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়।

লায়ন্স নেতারা জানান, সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা সেবা, বিনামূল্যে ছানি অপারেশন, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমও চলছে বলে জানানো হয়। জেলার শতাধিক লায়ন্স ক্লাব এসব কার্যক্রম বাস্তবায়নে যুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ দেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখলেও এর বাস্তব প্রভাব নির্ভর করবে মাঠ পর্যায়ের কার্যকর বাস্তবায়নের ওপর।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে টানাপোড়েনে সরকার

1

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

2

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

3

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

4

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

5

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে

6

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

7

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

8

টাঙ্গাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ

9

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আ

10

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

11

হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখা অনুমোদন

12

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

13

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

16

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

17

শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ, পিরোজপুরে তো

18

বিএনপির মহিলা সংরক্ষিত আসনের ফর্ম কিনলেন সাংবাদিক জান্নাতুল

19

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

20