অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সঞ্চয়পত্র–প্রাইজবন্ড বিক্রি ও ছেঁড়া নোট বদলের সেবা থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক



নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি এবং ছেঁড়া বা নষ্ট নোট বদলসহ বিভিন্ন গ্রাহকসেবা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এসব সেবা বন্ধের কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে পরিবর্তন কার্যকর হবে। পরে সদর দপ্তরের অন্যান্য শাখাসহ বিভাগীয় অফিসগুলোতেও বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের লেনদেন ও গ্রাহকসেবা বাণিজ্যিক ব্যাংকগুলো নির্বিঘ্নে পরিচালনা করতে পারে—সেজন্য তাদের ওপর তদারকি আরও জোরদার করা হবে। সঞ্চয়পত্রে বড় অঙ্কের বিনিয়োগ থাকা সত্ত্বেও নিরাপত্তা, নীতিগত অবস্থান এবং আন্তর্জাতিক অভ্যাস বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকই সাধারণ গ্রাহকের জন্য সরাসরি কাউন্টার সেবা দেয় না। তাই নীতিগতভাবে কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম থেকে বেরিয়ে আসা সময়ের দাবি।

তাদের মতে, সেবা বন্ধ হলেও সঞ্চয়পত্রের সুদ ও আসল ফেরত দেওয়া এবং সরকারি লেনদেন সংক্রান্ত কার্যক্রম ইএফটিএন (EFTN) ব্যবস্থার মাধ্যমে আগের মতোই চালু থাকবে।

অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হলো মুদ্রানীতি, আর্থিক স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতের তদারকি। সরাসরি গ্রাহকসেবা দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। তাই বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও বাণিজ্যিক ব্যাংকগুলো এই সেবা সামলাতে কতটা প্রস্তুত—সেই প্রশ্নও রয়েছে।

একজন আর্থিক বিশ্লেষক বলেন,
“বাণিজ্যিক ব্যাংকের সক্ষমতা ঠিকভাবে বাড়ানো না হলে গ্রাহক ভোগান্তি বাড়তে পারে। বিশেষ করে সঞ্চয়পত্র বা প্রাইজবন্ড বিনিয়োগকারীদের নিয়মিত ভিড় থাকে—সেগুলো ব্যবস্থাপনার জন্য আলাদা ডেস্ক বা প্রশিক্ষণ প্রয়োজন।

৩০ নভেম্বরের পর মতিঝিল অফিসে ছেঁড়া বা নষ্ট নোট বদল, সরকারি চালান গ্রহণ এবং চালানের ভাংতি টাকা দেওয়ার মতো সেবাও বন্ধ থাকবে। ধীরে ধীরে এসব কাজও বাণিজ্যিক ব্যাংকগুলো করবে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, আর্থিক ব্যবস্থা আধুনিকায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এই পরিবর্তন জরুরি।

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি থেকে শুরু করে দৈনন্দিন লেনদেনসংক্রান্ত সেবা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক তার কাঠামোগত ভূমিকার দিকে ফিরে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে সেবাগুলো বাণিজ্যিক ব্যাংকে স্থানান্তরিত হওয়ায় গ্রাহক যেন অতিরিক্ত হয়রানির মুখে না পড়েন—এ ধরনের সতর্কতা ও প্রস্তুতি এখনই নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

1

উচ্ছেদের পরও টাকার খেলা: কুষ্টিয়া কলেজ মোড়ে ফের দোকান গড়ার প

2

এসএসসি-পরীক্ষায়-ফিরলো-‘সাইলেন্ট-এক্সপেল’,-এটি-কীভাবে-করা-হয়

3

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

4

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

5

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি

8

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

9

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

10

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

11

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

12

১৮ কোটির সম্পদের প্রমাণ, বৈধ মো. মোমিনুল ইসলাম কেবল ৬ কোটি

13

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

14

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রাম

15

ব্রিজের ডেবে যাওয়া গার্ডারে জোড়াতালি, আতঙ্কে এলাকাবাসী

16

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

19

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

20