অনলাইন ডেস্ক
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড।

গত বুধবার রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, শ্বশুর আবদুর রহিম, শাশুড়ি আফরোজা বেগম, ননদ রীমা আক্তার এবং রীমার স্বামী জাকারিয়াকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, “ফারিহার বাবার অভিযোগের ভিত্তিতে আপাতত আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে বিষয়টি রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে আইন অনুযায়ী মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করা হবে।”

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ফারিহার স্বামীসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সূত্রে ফারিহা ও মেহেদী হাসান হৃদয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে হৃদয়ের সঙ্গে ১৫ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই ফারিহার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। স্কুলশিক্ষক বাবার কাছ থেকে ওই টাকা এনে দিতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়। এ নিয়ে পরিবারে একাধিকবার বিরোধ সৃষ্টি হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ফারিহার বাবা মো. হানিফ বলেন,
“আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকা হয়।”

তিনি আরও বলেন, থানায় মরদেহ নেওয়ার পর পরিবারকে জানানো হয় ফারিহা আত্মহত্যা করেছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে মেয়েকে হারানোর শোকে ভেঙে পড়েছেন ফারিহার মা। গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি এখনো শোকাহত অবস্থায় রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফারিহা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

1

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

2

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুদকের

3

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

4

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

5

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

6

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

7

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

12

আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ হেভিওয়েটরা নেই বিএনপির তালিক

13

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

14

গণপূর্তে আবারও বাধ্যতামূলক অবসর: প্রশ্ন উঠছে প্রশাসনিক সিদ্ধ

15

আশুলিয়ায় বিশেষ অভিযানে ‘শুটার’ রুবেল গ্রেফতার, অস্ত্র-গুলি উ

16

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

17

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

18

শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

19

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

20