অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার কবর জিয়ারত করা হয়।

বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, ওয়ালিদ হাওলাদার, শামিম মুন্সি, জসিম মিনা, রোহিত হালদার, ইমন শেখ, কাইফ সরদার, শাকিব শেখ, রাব্বি শেখ ও সিয়াম তরফদারসহ অসংখ্য নেতাকর্মী।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, নূরে আলম ভূঁইয়া তানু ছিলেন একজন সাহসী ও ত্যাগী ছাত্রনেতা। দলের সংকটকালীন সময়ে তিনি সর্বদা রাজপথে ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের আমলে নানাভাবে নির্যাতিত হয়েছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ও আওয়ামী লীগ সরকারের আতঙ্ক।

তারা তানুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ নভেম্বর রাতে বাসাবাটি পদ্মপুকুর এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদল নেতা তানুকে গুলি করে হত্যা করে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

4

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

5

বাহাদুরপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে মত

6

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

7

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

8

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

9

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশজুড়ে ‘ক্রিয়েটিভ হাব’ গড়ার প

10

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

11

অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গা

12

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ

13

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

14

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

পরিকল্পিত নগরায়ণে রাজউক-রিহাবের যৌথ উদ্যোগ, হচ্ছে বিশেষ কমিট

17

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

18

সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

19

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দ

20