অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলায়  নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ফারিহা একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নাসরিন সুলতানা  মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় ফারিহা একাডেমির উদ্দ্যোগে ৫ম তম এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ২৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। মেধা বৃত্তি পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু করে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গণিত, ইংরেজি ও বিজ্ঞান এই তিন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।  শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও সকাল থেকেই বিদ্যালয়ে এসে পৌঁছান।

অভিভাক হাসান মাহমুদ বলেন, মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠেছে। এসব পরীক্ষা সকল শিক্ষার্থীদের জন্য কল্যাণকর। পরীক্ষার কথা শুনলে শিক্ষার্থীরা বেশি সময় পড়াশোনায় মন দেয়। যারা পড়াশোনায় কিছুটা দুর্বল তারাও এগিয়ে যাচ্ছে।

বৃত্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে  ক্লাসের পরীক্ষা আসলে একটু চিন্তা হতো বেশি।কিন্তু বিভিন্ন সময়ে বৃত্তি পরীক্ষা দেওয়ার কারণে সেই চিন্তা এখন আর নেই।পরীক্ষা দেওয়ায় আমাদের পড়াশোনা আরো ভালো হচ্ছে। এরকম পরীক্ষা যত বেশি দিতে পারবো তত ভালো হবে শিক্ষার্থীদের জন্য।

ফারিহা একাডেমি পরিচালক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছর ফারিহা একাডেমি শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এবছর জেলার বিভিন্ন উপজেলার ২৭০ জন শিক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ডিসেম্বরের ১৫ তারিখে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

এসময় মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এ্যাড.মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

1

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

2

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

3

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্

4

‘লর্ড অব দ্য রিংস’ থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত— মানবতার বা

5

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

6

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্র

7

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

8

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

9

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধ

10

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

11

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

12

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

13

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

14

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

15

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

16

আইজিডব্লিউ রেট পরিবর্তন: বিটিআরসির সাবেক ৩ চেয়ারম্যানসহ ৬ কর

17

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

18

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

19

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

20