অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যাৎ

বিজিবি’র ঝটিকা অভিযান: টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যাৎ।।


এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।। 

 মাদক চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ পাচারকারী হাতেনাতে গ্রেফতার করেছে বলে জানা গেছে। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান পিএসসি জানান,বিজিবি'র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা টেকনাফ শাহপরীরদ্বীপ হতে সেন্টমার্টিনগামী একটি নৌযান/ট্রলারে যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ মাদক সেন্টমার্টিনে পাঠাবে। 

মাদকদ্রব্যের অপব্যবহার ও কারবারীদের অবৈধ কার্যক্রম নস্যাৎ করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক কয়েকটি চৌকস টহলদল মোতায়েনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন। 
পরিকল্পনা অনুযায়ী গত ৯ অক্টোবর ১১৩০ ঘটিকায় শাহপরীরদ্বীপ জেটিঘাট ও আশপাশের এলাকায় একাধিক টহল মোতায়েনপূর্বক নজরদারি জোরদার করা করেন। 
উক্ত সময়ে জেটিঘাটের পন্টুন দিয়ে সেন্টমার্টিনে গমনকালে তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তাদের তল্লাশি করেন বিজিবি । প্রাথমিক তল্লাশিতে তাদের শরীরের সাথে কিছু লুকিয়ে রাখার বিষয়টি চিহ্নিত হলে বিস্তারিত তল্লাশির মাধ্যমে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করেন বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামী টেকনাফের আজু মিয়ার কন্যা রুবাইয়া (১৮) মৃত দোস মোহাম্মদের কন্যা ফাতিমা খাতুন (২০) ও মোঃ জাফর আলমের কণ্যা সারমিন (১৮) ও পলাতক আসামী টেকনাফের আলি হোসেন এর বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় সুপর্দ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান পিএসসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক ক

2

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

3

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

4

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

5

রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, পরিবারের আহাজারি

6

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

7

খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ

8

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

9

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

10

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

11

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

12

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

13

৫০ বছরের পুরোনো সেতুতে পারাপার ‘মরণফাঁদ’

14

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

15

বিদ্যুৎ সাশ্রয়: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টো

16

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

17

ডাকসু নির্বাচনে থাকছে ‘স্ট্রাইকিং ফোর্স’সহ ৩ স্তরের নিরাপত্ত

18

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

19

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

20