অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী

পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে—এই তিনটি বড় অবকাঠামো প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী বলেন, সেতু বিভাগের অধীন এসব মেগা প্রকল্প গত ১৬ বছরে গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো—পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প।

তিনি জানান, এসব প্রকল্পে ব্যয় একাধিকবার বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতুর প্রাথমিক ব্যয় ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা, যা চার দফায় বাড়ানো হয়। কর্ণফুলী টানেলের প্রাথমিক ব্যয় ছিল ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা, যা দুইবার বাড়ে। আর ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রাথমিক ব্যয় ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা, যা একবার বৃদ্ধি করা হয়।

সেতুমন্ত্রী আরও জানান, এসব প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

৫০ বছরের পুরোনো সেতুতে পারাপার ‘মরণফাঁদ’

2

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

3

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

4

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

5

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

6

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

7

রাজনৈতিক ফায়দায় জঙ্গিবাদ শব্দের ব্যবহার ছিল’, দাবি স্বরাষ্ট্

8

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

9

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র হতে চান গীতিকার শফিক শাহ

10

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

11

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ‘অস্থিতিশীলতা’র নিন্দা

12

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

13

এনবিআরের শুল্ক ক্যাডারে মধ্যরাতের পদোন্নতি: অভিযোগের মুখে স

14

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ১৮, আহত ৬০’র বেশি

15

মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো

16

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক

20