অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকিৎসা কার্যক্রমে নিষেধাজ্ঞা


রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে অধ্যাপক ডা. সংযুক্তা সাহাকে হাসপাতালের কোনো চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পরিদর্শন টিমের পরিদর্শন শেষে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের আইসিইউ ও জরুরি সেবার মান সন্তোষজনক নয়। এ কারণে অপারেশন থিয়েটারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ডা. সংযুক্তা সাহা লিখিত অনুমোদন ছাড়া সেন্ট্রাল হাসপাতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রোগী মাহবুবা রহমান আঁখির চিকিৎসা সংক্রান্ত ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে একাধিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ওই রোগীর চিকিৎসায় গৃহীত সকল ব্যয় এবং চিকিৎসাজনিত জটিলতার ব্যয় সেন্ট্রাল হাসপাতালকে বহন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের সব নথিপত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কাছে পাঠাতে বলা হয়েছে। বিএমডিসি পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে।

এছাড়া কোনো ক্ষতিপূরণ দাবি থাকলে তা বিদ্যমান আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আদালতে চলমান মামলার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের খরচ হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে হবে।

উল্লেখ্য, গত ৯ জুন প্রসব ব্যথা নিয়ে মাহবুবা রহমান আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয় এবং নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে রোগী গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

1

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

2

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

3

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে ,স

4

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

5

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

6

সার সিন্ডিকেট ভাঙার পথে সরকার: বেহাত ২৩৩ কোটি টাকার সাশ্রয়

7

সিডিএতে বরাদ্দ–বিতর্ক: অভিযোগ যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

8

“অযথা নোংরামি ছড়াবেন না”—সোশ্যাল মিডিয়ায় স্পর্শিয়ার তীব্র বা

9

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

10

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

11

রাজধানীতে ছোট ভাই খু*ন, অভি*যুক্ত বড় ভাই পলাতক

12

ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অ

13

আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ প্রধান

14

টেন্ডার ছাড়াই গাছ কেটে উজাড় রামেবি ক্যাম্পাস এলাকা

15

আপেল হয়ো না’ জয়া আহসানের নতুন ফ্যাশন অভিব্যক্তিতে নেটদুনিয

16

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহা

17

ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন

18

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

19

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

20