অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়


তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও রাজনৈতিক নেতাদের নিয়ে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের আমির মো. শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, জামায়াতের উলামা ইসলাম জেলা সভাপতি জামিলুর রহমান আনসারী, এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশ এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি আসু রঞ্জন দাস।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন,
“অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারেন, সে ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। কেউ যেন এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন।

“নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নির্ভয়ে, কোনো দুশ্চিন্তা ছাড়া উৎসব পালন করতে পারেন—সেই ব্যবস্থা নেওয়া হয়েছে,” যোগ করেন তিনি।

এ বছর মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮টি সার্বজনীন মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা নজরদারি ও টহল জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

1

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিয

2

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

3

কুলাউড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

4

খুলনা নতুন জেলা কারাগার প্রকল্প: উন্নয়নের মুখোশের আড়ালে দুর্

5

মোহাম্মদপুরে ‘হামিদ ভিলা’, ব্যাংকে কোটি টাকার এফডিআর

6

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

7

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

8

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

9

গণপূর্তে নতুন নেতৃত্ব: ‘সততা ও দক্ষতার মিশেলে’ প্রধান প্রকৌশ

10

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

11

কুপ্রস্তাবের ভয়ে প্রতিদিন রুম পাল্টাতেন রাবিনা ট্যান্ডন, বলি

12

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

13

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

14

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

15

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

17

দুদকের মামলা ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মাহফুজুরকে গুরুত্বপ

18

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রে

19

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

20