অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক  :  বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। ওইদিন সকালে রমনার বটমূলে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করবে ছায়ানট। পহেলা বৈশাখের এসব অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন: দুদক চেয়ারম্যান

1

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

2

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

3

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম: নিয়োগ–বদলি বাণিজ্যে সাত

4

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

5

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

6

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

7

সন্ত্রাসবাদীদের ‘মৃত্যুদণ্ড' বিল ইসরাইলি সংসদে পাস

8

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

9

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

10

চট্টগ্রামে ব্যাংক খাতে সাড়ে ৭ হাজার কোটি টাকার জালিয়াতি

11

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

14

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

15

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

16

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

17

বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি আ. ছাত্তার গা

18

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

19

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

20