অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : বিপ্লব চৌধুরী

গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, প্রতিদিন হাজারো পথচারী—বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা—জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ হয়ে উঠছে।

তথ্য বলছে, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, এই অঞ্চলে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি।


মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল,সাংবাদিক মোজাহিদ,
এডভোকেট কামরুল হাসান, সচেতন নাগরিক সমাজ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মাজহার হোসেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল।

মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের কয়েকজন শিক্ষার্থী জানান—ফুটওভার ব্রিজ না থাকায় অনেক সহপাঠী ইতোমধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা প্রতিদিন ভয় নিয়ে রাস্তা পার হই। দ্রুত ব্রিজ নির্মাণ করা না হলে ঝুঁকি আরও বাড়বে।


প্রশ্ন উঠছে, জাতীয় মহাসড়ক ও ব্যস্ত মোড়ে যেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, সেখানে কেন এখনো ফুটওভার ব্রিজ নির্মাণ হয়নি?

স্থানীয় সরকার ও সড়ক বিভাগের সমন্বয়ের ঘাটতি কি এই বিলম্বের মূল কারণ?

সচেতন নাগরিক সমাজের দাবি—আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ দ্রুত নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা হ্রাস সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

1

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে নামছে ১১ দল, দীর্ঘমেয়াদি কর্মস

2

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

3

সিংগাইরে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

4

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন নিহত, ল

5

ডেমুর পর এবার লাগেজ ভ্যান: ৩৫৮ কোটি টাকার প্রকল্পে ভরাডুবি

6

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

7

এসএসসি-পরীক্ষায়-ফিরলো-‘সাইলেন্ট-এক্সপেল’,-এটি-কীভাবে-করা-হয়

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু

10

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ

11

বাড্ডায় রাজউকের মোবাইল কোর্ট: ৫ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিয

12

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

13

ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, সমসাময়িক শত্রুর প

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

16

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

17

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

18

জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে বিএনপি: মন্তব্য জামায়াত নেতার

19

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

20