অনলাইন ডেস্ক
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জন নিহত, লুটের অভিযোগ

হেলাল শেখ:

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে ২০২৬) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহতদের মধ্যে রয়েছেন এক প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, রাউতকোনা এলাকার মনির হোসেন বিদেশে অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শুক্রবার রাতেও পরিবারটির সদস্যদের স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে। কিন্তু শনিবার ভোরে বাড়ির ভেতরে পাঁচজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়েও ধোঁয়াশা রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

1

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

2

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

3

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

4

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

5

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

6

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা

7

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

8

আশুলিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নিখোঁজ দুই শিক

9

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

10

আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন:

11

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার : বিক্ষোভ ও সংবাদ সম্মেল

12

বিটিআরসিতে নিয়োগে অনিয়মের অভিযোগ

13

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

14

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

16

মৌলিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান মন্ত্রীর, মাছের রোগ প্রতিরোধ

17

কৃষিঋণ মওকুফের আওতায় ৮ হাজার ৮৪৩ আনসার-ভিডিপি সদস্য, তৃণমূলে

18

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

19

চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিত

20