অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়


 উদয়ের পথে সম্পূর্ণ 

‘সন্দেহজনক হাম’ বা হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের, যার মধ্যে পাঁচজনই ঢাকা জেলার। এ ছাড়া রাজশাহী বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৮৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ২৪১ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ২৮৫ জন। এরপর চট্টগ্রামে ১২৬, রাজশাহীতে ১১৯, খুলনায় ৭২, সিলেটে ৩৩, বরিশালে ২৫, রংপুরে ২০ এবং ময়মনসিংহে ১৩ জন ভর্তি হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার এবং সচেতনতা বৃদ্ধি জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

1

অবৈধ এমডির দখলে স্ট্যান্ডার্ড ব্যাংক, নিশ্চুপ বাংলাদেশ ব্যাং

2

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভ

3

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

4

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

5

চায়ের রাজ্যে কাঁপছে শীতে

6

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বিএনপির ২৩৭ প্রার্থী ঘোষণা, তালিকায়

7

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

8

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে যশোরের জেলা খাদ্য নিয়

9

পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিয

10

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, তবুও পলাতক আসামিরা বেপরোয়

11

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

12

রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্য

13

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরা

14

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

15

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন

16

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

17

ড্যাপ সংশোধনে ঐতিহাসিক গতি: রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামে

18

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

19

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

20