অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, অপমৃত্যু ১০৫ জনের


কুমিল্লা, ১৫ জুন: কুমিল্লা জেলায় গত এপ্রিল ও মে মাসে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন কারণে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন। এছাড়া মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, শুধু মে মাসেই জেলায় ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৬১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনায় ১২টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬৬টি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে ৩০ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা প্রশাসক মু. রেজা হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. আনিসুজ্জামান-সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক নির্মূল, মব সন্ত্রাস প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জেলার প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হত্যা, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে তিনি জনসাধারণের সহযোগিতাও কামনা করেন।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী আইনশৃঙ্খলা কমিটির সভার আগে বিভিন্ন সূচকে ইতিবাচক উন্নতি প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় র‌্যালি-আলোচনায় উদযাপিত হলো আইডিইবি’র ৫৫ বছর পূর্তি

1

সাবেক ডিজি ওমর ফারুকের বিরুদ্ধে ৪২ কোটি আত্মসাতের অভিযোগ:

2

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

3

গংগাচড়া মডেল থানার অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, ১ মাদক কারব

4

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

5

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

6

অনুমোদনের পরও দিঘলিয়ার সড়ক প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নেই, স্

7

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

8

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

9

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

10

হংকংয়ে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রাজউক চেয়ারম্

11

উচ্ছেদের পরও টাকার খেলা: কুষ্টিয়া কলেজ মোড়ে ফের দোকান গড়ার প

12

আদালতের নির্দেশে এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দ,

13

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

14

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

15

ফেসবুকে 'অর্গানিক' ও '১০০% গ্যারান্টি' দাবির আড়ালে বিপজ্জনক

16

হরমুজ প্রণালিতে ‘টোল’ বিতর্ক: ট্রাম্পের কড়া বার্তা, ইরানের প

17

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদ

18

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

19

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

20