অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক

বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল ও লালমনিরহাটে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এসব প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, বিভিন্ন জেলা থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাব পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, গাজীপুরে পরিকল্পিত শিল্পায়ন, বরিশালে পায়রা বন্দরের সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ, বরগুনা ও পিরোজপুরে বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি এবং লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, রপ্তানি নীতি হালনাগাদ এবং বিভিন্ন বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাকে একীভূত করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই সরকারের লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

1

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেত

2

বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে — মন্তব্য তারেক রহমানে

3

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

4

কোটি টাকার চুক্তি, পদোন্নতি ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমা

5

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

6

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

7

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

8

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

9

জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস

10

উদ্ধার ৩ জেলে, অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

11

বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি!

12

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

13

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

14

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়

15

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

16

ওবায়দুল করিমের বিদেশযাত্রা,আদালতের নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে কিভ

17

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

18

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

19

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, তবুও পলাতক আসামিরা বেপরোয়

20