অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ


 স্টাফ রিপোর্টার 

গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশজুড়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযানে রেকর্ড সাফল্য দেখিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তথ্য বলছে—২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত মাত্র ১১ মাসে দেশে-বিদেশে তিন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ২৬ হাজার ১৩ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

এটি বাংলাদেশের ইতিহাসে একক সময়ে সর্বোচ্চ সম্পদ ক্রোকের ঘটনা। তুলনামূলকভাবে ২০২৪ সালের পুরো বছরে যেখানে ক্রোক-অবরুদ্ধ সম্পদের পরিমাণ ছিল মাত্র ৩৬১ কোটি টাকা, আর তার আগের পাঁচ বছরে (২০২০–২০২৪) মোট ক্রোক হয়েছিল প্রায় ৩ হাজার ৪৫০ কোটি টাকা।

দুদক ও আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত ১১ মাসে— দেশে ক্রোক: ৩,৪৫৭ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকা। দেশে ফ্রিজ (ব্যাংক হিসাব): ২২,২২৬ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকা। বিদেশে ফ্রিজ: ৩২৮ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা। মোট প্রায়: ২৬,০১৩ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকা।  আদালতের নির্দেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে ক্রোক/ফ্রিজ করা হয়।


শাস্তি পেলেন ১২৬ জন,দুদকের হিসাব অনুযায়ী ১১ মাসে— মামলা নিষ্পত্তি: ২৪৯টি,সাজা: ১২৬টি
খালাস: ১২৩টি জরিমানা আদায়: ৫,০৫৮ কোটি টাকা, বাজেয়াপ্ত সম্পদ: ৩২১ কোটি টাকা


এ সময়ে মোট ৫১২টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযুক্ত করা হয়েছে ২,১৯১ জনকে। চার্জশিট দেওয়া হয়েছে ৩১৫ মামলায়, এতে আসামি ১,০৭৮ জন।
এফআরটি দিয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ৭৩ জন।


অভিযোগের পরিসংখ্যান: ১১ হাজার অভিযোগের মধ্যে অনুসন্ধান মাত্র ৯৬০টি
ডিসেম্বর–অক্টোবর সময়ে দুদকে মোট অভিযোগ এসেছে ১১,৬৩০টি। এর মধ্যে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে মাত্র ৯৬০টি। এই সময়ে— এনফোর্সমেন্ট অভিযান: ৭৯৮টি,অনুসন্ধানাধীন: ১৮৮টি, মামলা হয়েছে: ২৮টি।ফাঁদ পেতে গ্রেফতার: ৪টি,গণশুনানি: ২৩টি


দুদক বলছে—‘দন্ত ও নখ আছে, আরও শার্প করা দরকার
দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন—
দুদকের দন্ত ও নখ রয়েছে। এগুলো আরও শার্প করা হতে পারে। দুদক যথার্থ আইনি শক্তিতে মহিয়ান। বিচারকাজে গতি আনতে আরও বিশেষ আদালত প্রয়োজন।


২০২৪ সালের ৫ আগস্ট জনবিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতিবিদ, ব্যবসায়ী, প্রভাবশালী গোষ্ঠী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি, অর্থপাচার ও সরকারি সম্পদ লোপাটের অভিযোগ অনুসন্ধানে জোর দেয় দুদক।
তথ্য বলছে, তদন্তে বহু ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে দেশ–বিদেশে অর্থপাচারসহ বিভিন্ন অপরাধের প্রমাণ মেলে। এরপরই একের পর এক মামলা এবং সম্পদ ক্রোকের নির্দেশ আসতে থাকে আদালত থেকে—যা এখনও চলমান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

1

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা ডিএসসিসির: আব্দুস সালা

2

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

3

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

4

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় স

6

সোনালী ব্যাংকে আনুগত্য বদলের ঝড়: চট্টগ্রামের এক ইঞ্জিনিয়ার ঘ

7

ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অ

8

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

9

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

10

ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই

11

সংরক্ষিত নারী আসনে জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক

12

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

13

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

14

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

15

শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকাদান

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

19

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

20