অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড আনতে হংকং যাচ্ছেন রাজউক চেয়ারম্যান


বিশেষ প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম “২০২৫ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডস” অনুষ্ঠানে অংশ নিতে চীনের হংকংয়ের সিআইসি-জিরো কার্বন পার্কে যাচ্ছেন। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের হয়ে রাজউকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। 

সূত্র জানায়, এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য হলো—এশিয়ার শহরগুলোর উন্নত নগর পরিকল্পনা ও নকশা, স্থাপত্য এবং টেকসই নগর উন্নয়নে অবদান রাখা প্রকল্পগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান। এ বছর রাজউকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে বলেও জানা যায়।

রাজউক চেয়ারম্যানের অবদান তুলে ধরা: প্রশ্ন উঠছে, কেন এ বছর রাজউককে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে? 

বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাজউক সাম্প্রতিক সময়ে— সমন্বিত নগর পরিকল্পনা, মহাপরিকল্পনা হালনাগাদ (ডিটেইলড এরিয়া প্ল্যান–ড্যাপ) বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও পুনর্গঠন উদ্যোগ, গণপরিবহন-সহায়ক নগর নকশা (ট্রানজিট অরিয়েন্টেড ডেভেলপমেন্ট), পরিবেশবান্ধব ও স্মার্ট নগরায়ণ মডেল— এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

সূত্র বলছে, তাঁর প্রত্যক্ষ তদারকি ও নীতিনির্ধারণী নেতৃত্বে রাজউকের বেশ কয়েকটি প্রকল্প আন্তর্জাতিক মূল্যায়নে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের নগর কাঠামো উন্নয়ন, পুনর্বাসন প্রকল্প, পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা এবং স্মার্ট সিটির ধারণা—এই পুরস্কারের মানদণ্ডে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তাই রাজউক চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কয়েকটি প্রকল্প আন্তর্জাতিক মানদণ্ডে নতুন উচ্চতা স্পর্শ করেছে বলে মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা।

প্রশাসনিক সূত্র জানায়, আন্তর্জাতিক এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে রাজউক অভিজ্ঞতা বিনিময়, বৈশ্বিক নেটওয়ার্ক বিস্তার এবং নতুন নগর নকশা ধারণা আহরণ করতে পারবে, যা দেশের নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

1

আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের, মূল্য ত

2

মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু

3

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

4

নবগঠিত কমিটির নেতৃত্বে সাভারে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

5

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

6

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

7

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

8

মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের

9

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

10

গণপূর্তে নতুন নেতৃত্ব: ‘সততা ও দক্ষতার মিশেলে’ প্রধান প্রকৌশ

11

তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল’—শিক্ষার্থীদের অভিযোগে শিক্ষাম

12

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রী

13

এনডিসিতে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সমাপ্ত, সনদ বিতরণ করেন সে

14

কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

15

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা

16

পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেত

17

চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

18

নেত্রকোণায় গ্রামীণ ঐতিহ্য ‘কিচ্ছা উৎসব’ অনুষ্ঠিত

19

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

20