অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

হংকংয়ে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

হংকংয়ের সিআইসি ‘জিরো কার্বন পার্ক’-এ আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। 

আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি-র চেয়ারম্যান প্যাট্রিক লাউ সাউ শিং-এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি লিমিটেড-এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মো. ইসতিয়াক জহির।

এ বছর জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা (ইউএন-হ্যাবিট্যাট), এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি, ফুকুওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার এবং এশিয়া টাউনস্কেপ ডিজাইন সোসাইটি যৌথভাবে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডের আয়োজন করে।

 আয়োজকদের তথ্যমতে, এবছর বিশ্বব্যাপী নগর পরিবেশ, জনজীবন, নান্দনিকতা ও পরিবেশগত স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অবদান রাখা ৭২টি প্রকল্পের মধ্য থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

এই আয়োজনের আওতায় ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের নকশায় নির্মিত রাজউকের প্রকল্প,হাতিরঝিল এলাকা ও বেগুনবাড়ি খাল সমন্বিত উন্নয়ন প্রকল্প” পুরস্কৃত হয়। 

প্রকল্পটি ঢাকা লেক ও জলাধার উন্নয়ন ক্যাটাগরিতে এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। এর আগে বাংলাদেশ তিনবার এই পুরস্কার পেলেও, ঢাকা শহর এই প্রথমবারের মতো এ সম্মাননায় ভূষিত হলো।

তথ্য বলছে, হাতিরঝিল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঢাকার নগর কাঠামো উন্নয়ন, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জনবিনোদনমূলক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে।

 বিশেষজ্ঞদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়ন খাতে এক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা বহন করছে।

সূত্র জানায়, এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের নগর পরিকল্পনার সক্ষমতা ও সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

1

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

2

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ

3

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

4

রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, পরিবারের আহাজারি

5

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

6

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

7

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

8

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন

9

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

10

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

11

সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

12

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

13

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

16

মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতর

17

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

18

খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ

19

নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

20