অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলোচিত কিশোর বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন বিএনপি নেতা মো. ইসমাঈল হোসেন তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চর এলাহী ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী ও বিএনপি নেতা মো. ইসমাঈল হোসেন তোতা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে সংঘটিত কিশোর বিজয় হত্যা মামলায় প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরের কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের বিএনপি নেতা ইসমাঈল তোতাকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করা হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কয়েক বছর আগে চর এলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সে মামলার আসামিদের গ্রেফতার না করে উল্টো ওই হত্যা মামলার বাদী, নিহত চেয়ারম্যানের ছেলে ইসমাঈল হোসেন তোতাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

1

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি: প্রশ্ন উঠছে, দুর

2

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

3

খুলনা-৬: এ্যাডভোকেট মোমরেজুল ইসলামের জনপ্রিয়তা এবং রাজনৈতিক

4

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

5

ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে মান

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

উদ্ধার ৩ জেলে, অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

8

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

9

ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

12

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

13

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

14

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

15

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা

16

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী জোবাইদা

17

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

18

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

19

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

20