অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় স্পেকট্রাম ট্রাজেডির ২১ বছর: বিচারহীনতায় ক্ষোভ, শ্রমিকদের মানববন্ধন


 আলতাফ হোসেন আশুলিয়া 

ঢাকার সাভারের আশুলিয়ায় স্পেকট্রাম সোয়েটার ট্রাজেডির ২১ বছর পূর্ণ হলেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ঘটনার বিচার প্রক্রিয়া শেষ হয়নি এবং নিহত ও আহতদের পরিবার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত রয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি পরিচালিত হয়। এতে আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হকসহ শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান বক্তব্য দেন।

বক্তারা বলেন, ২০০৫ সালের ১১ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্পেকট্রাম সোয়েটার লিমিটেডের ভবন ধসে ৬৪ জন শ্রমিক নিহত হন এবং কয়েকশ শ্রমিক আহত হন।

তারা দাবি করেন, অনুমোদিত ছয়তলা ভবনের ওপর অতিরিক্ত তলা নির্মাণ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিরাপত্তা অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে।

মানববন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, এত বড় প্রাণহানির পরও দীর্ঘ সময় ধরে মামলার বিচার ঝুলে থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম হতাশার মধ্যে রয়েছে।

কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—মামলার দ্রুত নিষ্পত্তি, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা, গার্মেন্টস খাতে কঠোর নিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা।

শেষে নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং শ্রমিক নিরাপত্তা ও জবাবদিহির বড় প্রশ্ন হিসেবে আজও রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

1

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

৫০ বছরের পুরোনো সেতুতে পারাপার ‘মরণফাঁদ’

4

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকায় জায়গা পাননি ফারজা

5

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

6

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

7

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

8

ফরিদপুরে স্কুলে ‘হোটেল ব্যবসা’! শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে চলছে অস

9

জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনে

10

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

11

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

12

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

13

জার্মানির গোলবন্যা, নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ

14

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

15

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

16

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

17

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

18

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

19

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

20