অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি নেতা আটক


আমান খন্দকার বুড়িচং-ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ধান্যদৌল এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতা গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃত সোনা মিয়া ওরফে ইসমাইল সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্এশক (এসআই) সৈকত মজুমদার, সহকারী উপ-পরিদর্এশক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি চৌকস দল ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির ছায়ায় এলজিইডি: প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার ব

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

3

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

4

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

5

তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল’—শিক্ষার্থীদের অভিযোগে শিক্ষাম

6

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ

7

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

8

আয়ের টানাপোড়েনে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিকশা চালকরা

9

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর

12

বর্ণাঢ্য আয়োজনে বিসার গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

13

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্য

14

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

15

রোহিঙ্গাদের জাহাজে তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

16

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

17

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

18

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ

19

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

20