ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি এই তালিকায় জায়গা পাননি।
সোমবার দুপুরে দলটির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন রুহুল কবির রিজভী। এর আগে গত ১১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ফারজানা সিঁথি।
চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ৩৬ জন হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।
দলীয় সূত্র বলছে, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির কাছে ৭০০-এর বেশি আবেদন জমা পড়ে। চূড়ান্ত তালিকা তৈরিতে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও দলীয় গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।