অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে রামপাড়া জামে মসজিদের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের



বাগাতিপাড়া,নাটোর প্রতিনিধি।

নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ জমি দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী জনাব মাষ্টার, এমন অভিযোগ উঠেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের কাছ থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দখলকৃত ওই জমিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে গাছপালা রোপণ ও কাঠামো নির্মাণ করেছেন। একাধিকবার স্থানীয় মুসল্লিরা ও মসজিদ কমিটি জায়গা ছাড়ার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মসজিদ কমিটির সদস্যরা জানান, উক্ত জমিটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত, যা মুসল্লিদের কল্যাণ ও ধর্মীয় কাজে ব্যবহারের কথা। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনাব মাষ্টার বহু বছর ধরে অবৈধভাবে জায়গাটি ভোগ দখল করছেন, ফলে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রামপাড়া এলাকার সাধারণ মুসল্লিরা অভিযোগ করেন, “এটি শুধু একটি জমি দখলের বিষয় নয়, এটি ধর্মীয় সম্পত্তি দখলের দুঃসাহসিক উদাহরণ।” তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও দখলমুক্তির দাবি জানিয়েছেন, যাতে মসজিদের জমি পুনরুদ্ধার করে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা যায়।

স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান— ধর্মীয় সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে রামপাড়া জামে মসজিদের মর্যাদা ও মুসল্লিদের অধিকার সংরক্ষণ করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ১০ দিনের কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা: প্রশ্নের

1

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

2

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ: তদন্তে ৫ সদস্যের কমিটি,

3

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

4

সুইজারল্যান্ডে ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, হরমুজ প্রণালী ন

5

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

পিয়নের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

8

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

9

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

12

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

13

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের

14

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

15

ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, তদন্তেও নেই ব্যবস্থা

16

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছ

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

19

উপদেষ্টা পদ ছাড়লেও ছাড়েননি সরকারি বাসভবন

20