অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে এ বৈঠক হয়। রাত ৯টা ১০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাত ১১টা ১৫ মিনিটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও বৈঠকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রচার-প্রচারণার কৌশল ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিএনপির দুই জন নেতা জানান, ‘আগামী জাতীয় নির্বাচনে শরিকদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে তা কীভাবে বণ্টন করা হবে এবং তাদের ভোটের কৌশল কী হবে এ বিষয়ে আলোচনা করতে শরিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি।’

নেতারা জানান, রাষ্ট্র সংস্কারে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছে সরকার। এ নিয়ে বেঁধে দেওয়া সময়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে রাজনৈতিক সমঝোতা বিষয়ে নেতাদের মতামত জানতে চান। নেতারা একে একে নিজেদের পর্যালোচনা তুলে ধরেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে দলের অবস্থান জনগণের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

আজ (মঙ্গলবার) বেলা ১২টায় গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া সতর্কবার্তা

1

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

2

গুলশান প্লট দখল মামলায়: সালাম মুর্শিদীর বিরুদ্ধে চার্জফ্রেম

3

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দ. কোরিয়ার

4

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবা

5

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

6

রাজধানীতে ছিনতাইয়ের নতুন কৌশল

7

খুলনা ১২ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

8

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

12

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

13

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

14

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

15

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

16

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

17

জালিয়াতি তিন পদোন্নতি বিতর্কিত নির্বাহী এখন প্রধান প্রকৌশলী?

18

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের এজিএম-এর প্রস্তুতি সভা অনু

19

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, সৎবাবাকে খুঁজছে পুলিশ

20