প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় মেহেদী হাসান মজুমদার

অনলাইন ডেস্ক : মহানগর পূর্ব ছাত্রদলের অধীন মুগদা থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
হওয়ার পর নতুন কমিটি গঠনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দলীয়
সূত্র জানায়, সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছেন ৭ নম্বর ওয়ার্ড
ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার।
দলীয় নেতাকর্মীদের
দাবি, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে
তার সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানিকনগর
এলাকায় ইতিবাচক ভাবমূর্তিও গড়ে তুলেছেন। স্থানীয় কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, সাম্প্রতিক
রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই সমালোচনার মুখে পড়লেও মেহেদী হাসান মজুমদার তুলনামূলকভাবে
বিতর্কের বাইরে রয়েছেন। নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচিত এই ছাত্রনেতার বক্তব্য ও সাংগঠনিক
কার্যক্রমও সিনিয়র নেতাদের প্রশংসা পেয়েছে বলে তারা দাবি করেন।
মুঠোফোনে
মেহেদী হাসান মজুমদার বলেন, “আমি ভদ্রতা, নম্রতা ও জনসেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি।
রাজনৈতিক আদর্শ হিসেবে আমি হাবিবুর রশিদ হাবিবকে অনুসরণ করি। তাঁর আচরণ ও মানুষের প্রতি
সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সেই আদর্শ অনুসরণ করে
জনগণের পাশে থাকতে চাই।” তবে মুগদা থানা ছাত্রদলের নতুন কমিটি কবে ঘোষণা হবে বা কারা নেতৃত্বে
আসবেন, সে বিষয়ে এখনো ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা
দেওয়া হয়নি। নতুন নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের
আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে