অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাওন ও মাহির বিরুদ্ধে থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে উপহাস এবং এর স্মৃতিস্তম্ভ অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

'রাষ্ট্র সংলাপ ফোরাম' নামের একটি সংগঠনের পক্ষে গত শুক্রবার সকালে কেন্দ্রীয় সদস্যসচিব এ এন এম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং প্রধান সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম বাদশা লিখিত অভিযোগ জমা দেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। একই সঙ্গে মেহের আফরোজ শাওন জুলাই গণঅভ্যুত্থানকে 'সাজানো নাটক' বলে মন্তব্য করেছেন এবং মাহিয়া মাহি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে নিয়ে ব্যঙ্গ করেছেন।

অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব মন্তব্য ও পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এ কারণে তিনজনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

জিডির সঙ্গে প্রমাণ হিসেবে তিনটি ফেসবুক পোস্টের লিংক সংযুক্ত করা হয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত শাওন ও মাহির বিরুদ্ধে উল্লেখ করা লিংকগুলোতে সংশ্লিষ্ট কোনো পোস্ট পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য এবং সংযুক্ত লিংকগুলো পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে জিডি করার পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে রাষ্ট্র সংলাপ ফোরাম। সেখানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব এ এন এম আয়াস অভিযোগ করেন, অভিযুক্তরা দাবি করেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হননি এবং ঘটনাটি সাজানো ছিল। তিনি আরও অভিযোগ করেন, মাহিয়া মাহি আহত ব্যক্তিদের অভিনয় করার মন্তব্য করেছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তিনজনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ওয়াসায় নতুন এমডির যোগদান আটকে, ফেস–২ প্রকল্পে পিডি নিয়

1

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

2

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

3

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

4

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড

5

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন হবে”— লন্ডনে জামায়াত আমির ডা. শফ

6

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

7

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

8

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

9

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

10

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

11

হামে নতুন করে ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭৭ জন—পর

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

জুমে আয়োজিত সেমিনার-কর্মশালার সম্মানির নতুন হার নির্ধারণ করল

14

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

15

পিবিআই কর্তৃক তুরাগ নদীতে অজ্ঞাতনামা বস্তাবন্দী লাশের রহস্য

16

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

17

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

18

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

19

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

20