অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইভিএম প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত, অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি অডিট অধিদফতর প্রকল্পটিতে বিভিন্ন আর্থিক অনিয়মের আপত্তি তুলেছে, যা এখনো নিষ্পত্তি হয়নি।

সোমবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সংসদকে জানানো হয়, জুলাই ২০১৮ থেকে জুন ২০২৪ মেয়াদে প্রায় ১ লাখ ৫০ হাজার ইভিএম কেনার জন্য ৩৮২৫ কোটি ৩৪ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। ইভিএমগুলো অর্পিত ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সংগ্রহ করা হয় এবং প্রকল্পটি ২০২৫ সালের জুনে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

মন্ত্রী বলেন, প্রকল্পের সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) গত ১৩ মে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানো হলেও এখনো এর মূল্যায়ন প্রতিবেদন পাওয়া যায়নি। তবে অডিট অধিদফতর প্রকল্পে বড় ধরনের একাধিক আপত্তি তুলেছে, যা বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সংসদে দেওয়া তথ্যে আরও জানানো হয়, ২০২৫ সালের ১০ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশন-এর ১২৫তম সভায় নীতিগত সিদ্ধান্ত হয় যে, ভবিষ্যতে জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমানে এসব ইভিএম বিভিন্ন গুদাম এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)-এর হেফাজতে রয়েছে।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শিমুল বিশ্বাস ইভিএম ক্রয়ে জনগণের অর্থ অপচয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জবাবে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে এবং অডিট আপত্তির ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

1

সোনালী ব্যাংকে আনুগত্য বদলের ঝড়: চট্টগ্রামের এক ইঞ্জিনিয়ার ঘ

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে

4

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

5

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

6

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

7

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

8

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

9

পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবি

10

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

11

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

12

ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

13

কোম্পানীগঞ্জের বসুরহাটে ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’-এর উদ্বোধন

14

কুড়িগ্রামে স্কুল ভবন ‘মরণ ফাঁদ’, সাত মাসে পড়ে দুই শিশুর মৃত্

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় স

18

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

19

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

20