অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে আগ্রহী আব্দুল মতিন লাকি, ‘সেবক’ হিসেবে কাজের অঙ্গীকার

 সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক আব্দুল মতিন লাকি।

তিনি জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। নিজেকে জনপ্রতিনিধির পরিবর্তে “সেবক” হিসেবে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

আব্দুল মতিন লাকি বলেন, “জগন্নাথপুর পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”

তিনি জানান, নির্বাচিত হলে একটি আধুনিক হাসপাতাল স্থাপন, বাজারের যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ তার অগ্রাধিকার পাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা তার দীর্ঘদিনের কাজের ধারাবাহিকতা। প্রতিকূল সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি তৃণমূলে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

আব্দুল মতিন লাকি বলেন, “যদি পৌরবাসী তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপ দিতে কাজ করব।”

তার প্রার্থিতার ঘোষণার পর এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাসহ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

1

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

2

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

3

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

4

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

5

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

6

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

7

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

8

রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছ

9

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

10

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

11

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

12

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

13

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে পুলিশের বড় উদ্যোগ

14

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

15

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ

18

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

19

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

20