অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বিশেষ অভিযানে ‘শুটার’ রুবেল গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার


আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার:

ঢাকার আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ‘শুটার’ হিসেবে পরিচিত মো. রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ এসআই মো. রাশেদুজ্জামান ও এসআই মো. আবু তালেব। এ সময় এএসআই মো. আমিনুর রহমানসহ কনস্টেবল সেলিম ও রাব্বিসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার ইস্টার্ন হাউজিংয়ের এনভয় গার্মেন্টসের ৩ নম্বর গেটের পেছনে মনিরের দোকানের সামনে রাস্তা থেকে রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গত ৭ এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের রাজা-বাদশা মার্কেট এলাকায় সংঘটিত গুলি বর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত রুবেল মিয়া (৩৫) আশুলিয়া এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. ইউনুছ আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

1

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

2

ইসলামী ব্যাংক কেলেঙ্কারি: দুদকের অনুসন্ধান ও কেন্দ্রীয় ব্যাং

3

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

4

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

5

চট্টগ্রাম নগরে ভবন নির্মাণে দাপট চাঁদাবাজ চক্রের: বছরে ১৩৮ অ

6

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করবে ব

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

9

গণপূর্তে প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: প্

10

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

11

সাগুরিয়া রেঞ্জে বন উজাড়ের অভিযোগ: দখল, বসতি ও ম্যানগ্রোভ প্র

12

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্

13

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হব

14

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

15

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

16

রোহিঙ্গাদের প্রত্যাবাসন চেয়ে তহবিল সংগ্রহে জোর

17

বিআইডব্লিউটিএ পরিচালক আরিফের দুর্নীতির সংবাদ প্রকাশ হলেও বহা

18

শাওন ও মাহির বিরুদ্ধে থানায় জিডি

19

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

20