অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ


 
আনোয়ার হোসেন লিটন 
রিপোর্টারঃ নওগাঁ 

সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর ৫ম শ্রেণির শিক্ষার্থী মমতা হত্যার সঠিক বিচার ও হত্যার সাথে জড়িতদের মৃত্যুদন্ড চেয়ে মমতার পরিবার স্বজনরা ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মমতা গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে নিখোঁজ হন। ৬ সেপ্টেম্বর তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট পুকুর  থেকে মমতার মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুলের মেয়ে মমতা। আজ ববিবার (৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে থানা গেইট এলাকা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। থানা গেইট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  মমতার মা বলেন, আমার মেয়েটার সাথে খুব খারাপ কিছু হয়েছে। এই হত্যাকান্ডের পেছনে যত বড় শক্তিই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 
গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য পারুল বেগম বলেন, মমতা হত্যাকান্ডের বিষয়ে প্রশাসন ধীর গতিতে এগুচ্ছে। যত দ্রুত সম্ভব এ হত্যাকান্ডের  রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান। মমতার মা বাবা মিনহাজুল  বলেন, আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই। অনেক কষ্ট দিয়ে আমার মেয়েটাকে মারা হয়েছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনে পুলিশ সক্রিয় রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজউকে ১৩২ নতুন ডেভেলপার প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বিতরণ, আইন

1

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

2

উপদেষ্টা পদ ছাড়লেও ছাড়েননি সরকারি বাসভবন

3

শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই — ফরিদপুরের চরাঞ্চলে শিক্ষা ব্যব

4

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

5

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

6

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত

7

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

8

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

9

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আ

10

সংশোধনী ও দুঃখ প্রকাশ

11

আশুলিয়ায় স্পেকট্রাম ট্রাজেডির ২১ বছর: বিচারহীনতায় ক্ষোভ, শ্র

12

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

বিএনপির নির্বাচন প্রস্তুতি তারেকের ফেরার ওপর নির্ভরশীল নয়: স

15

আপেল হয়ো না’ জয়া আহসানের নতুন ফ্যাশন অভিব্যক্তিতে নেটদুনিয

16

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

17

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

18

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

19

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

20