অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী

আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন কার্যক্রম আরও কার্যকর করতে ইউনেস্কো-এর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ড. সুসান ভাইজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদার এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শেখ ফরিদুল ইসলাম।

এ সময় ড. সুসান ভাইজ জলবায়ু সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

তিনি ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার এবং ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ-এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মো. রায়হান কাওছার এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

1

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

2

ক্ষমতায়-এলে-‘চাকরির-প্রতিশ্রুতি,-পরে-ফান্ড-নাই’—ড. এম সাখাওয়

3

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকম

4

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

5

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

6

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

7

রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছ

8

কোস্টগার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

9

সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

10

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

11

অপু বিশ্বাসের সাদা গোলাপ আর মিষ্টি হাসি: রহস্য এবং আবেগের মি

12

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

13

ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের অনুরো

14

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

15

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

16

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

17

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

18

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

19

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

20