অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্বীকার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে কোনাবাড়ি থানা-এ অভিযোগ করেন। অভিযুক্ত হলেন ওই থানার এএসআই আজিজুল হক।

অভিযোগে বলা হয়, দেলোয়ার হোসেন ২৬ এপ্রিল রাত ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সিএনজি থেকে নামার পর তাকে জোর করে আরেকটি সিএনজিতে তুলে নেওয়া হয়। পরে তাকে বাইমাইল হরিণচালা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং একটি পলিথিনে থাকা মাদক দেখিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর তার কাছ থেকে নগদ ২৮ হাজার ৪০০ টাকা নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, তার সঙ্গে থাকা সিফাত নামের এক যুবককেও আটক করে তার কাছ থেকেও টাকা আদায়ের চেষ্টা করা হয়। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেলোয়ারের কাছ থেকে আরও প্রায় ৭ হাজার ২০০ টাকা নেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর তাকে হুমকি দেওয়া হয় এবং কাউকে কিছু না বলতে সতর্ক করা হয়। পরে তাকে ঘটনাস্থলের কাছাকাছি নামিয়ে দেওয়া হয়। রাতের দিকে কিছু পুলিশ সদস্য তার বাসায় গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে এবং ৫ হাজার টাকা ফেরত দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত এএসআই আজিজুল হক অভিযোগ অস্বীকার করেছেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

5

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, নগদ ৩ লাখ ৩১

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

7

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

8

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

9

জুড়ীতে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

12

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

13

মর্গে মরদেহ ধর্ষণ: ময়মনসিংহে লাশবাহক গ্রেপ্তার

14

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

15

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

16

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

17

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছ

18

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

19

থানচিতে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের টাকাসহ আটক ১

20