অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি


অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৬টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। ছবি : বাসস
শেরপুর, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : কড়া নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পতিবার শেরপুর-৩ (শ্রীবরদি-ঝিনাইগাতি) সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৬টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এসব প্লাটুন শেরপুর জেলার শ্রীবরদি ও ঝিনাইগাতি উপজেলায় ভ্রাম্যমাণ ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত টহল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবেন।

সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরাও নির্বাচন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

নির্বাচনি তফসিল ঘোষণার পর ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

1

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

2

খুলনা ওয়াসায় কোটি টাকার ভুয়া বিলের অভিযোগ, ডিএমডির অপসারণ দা

3

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

4

ঘাটাইলে দুই ইটভাটাকে ২.৮০ লাখ টাকা জরিমানা, একটির চুল্লির আগ

5

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

6

ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শার

7

নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

8

অসুস্থ হয়ে গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

9

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

10

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

11

ছাত্ররাজনীতি থেকে জাতীয় সংসদে চার নারী নেত্রী

12

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

13

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

14

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

15

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

16

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

17

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেপ্তার

18

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

19

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান, ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা

20