অনলাইন ডেস্ক
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেডিকেল টেকনিশিয়ান নিয়োগে ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারিকালে মেডিকেল টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে নিয়োগে ৪০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

দুদক সূত্র জানায়, করোনাকালে জরুরি ভিত্তিতে ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট এবং ১ হাজার ৮০০ জন টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। বিশেষ করে ১৬১ জনকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. শামিউল ইসলাম সাদির নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে অবৈধভাবে শতকোটি টাকার সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান চলছে।

তিনি জানান, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে আবারও চূড়ান্ত তাগিদপত্র পাঠানো হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, শুধু নিয়োগ বাণিজ্য নয়, করোনাকালে স্বাস্থ্য খাতে কেনাকাটাসহ আরও কয়েকটি আলোচিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তদন্তাধীন রয়েছে।

এর আগে করোনা সামগ্রী কেনাকাটায় অনিয়মের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৩৮ জনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বলে জানিয়েছিল দুদক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতকড়া পরেই ভাইয়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা মৃদুল

1

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

2

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

3

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

4

শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ, পিরোজপুরে তো

5

অবসরে গিয়েও রেহাই নেই, পাঁচ সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে দ

6

শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও

7

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

8

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

9

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

12

নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন চট্টগ

13

ডেমুর পর এবার লাগেজ ভ্যান: ৩৫৮ কোটি টাকার প্রকল্পে ভরাডুবি

14

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

15

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

16

পাইথন কিশোর গ্যাং ৮-১০ সেকেন্ডে লাগে

17

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

18

কৃষিঋণ মওকুফের আওতায় ৮ হাজার ৮৪৩ আনসার-ভিডিপি সদস্য, তৃণমূলে

19

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

20