অনলাইন ডেস্ক
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ


 দুর্নীতিমুক্ত নগর গড়ার অঙ্গীকার

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব গ্রহণের পর তিনি নগর পরিচ্ছন্নতা, সেবার মানোন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রবিবার (১ মার্চ) বিকেল তিনটায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিটি করপোরেশনের সীমিত সামর্থ্য নিয়েও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। ভোর ছয়টার পর থেকে ড্রেন পরিষ্কার কার্যক্রমে নিজে মাঠে থেকে তদারকি করবেন বলেও জানান তিনি। তাঁর ভাষায়, তিনি কম ঘুমিয়ে বেশি কাজ করতে চান এবং কর্মকর্তা-কর্মচারীদেরও মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার দায় যেমন কেসিসির, তেমনি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ জরুরি। তিনি নগরকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে বলেন, উন্মুক্ত আবর্জনা রাখা হবে না; বর্জ্য প্যাকেটজাত করে ঢেকে রাখা ও পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। রিসাইক্লিংয়ের মাধ্যমে জৈবসার উৎপাদনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

প্রশাসক বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর মর্যাদা রক্ষা এবং সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে একটি পরিচ্ছন্ন, সবুজ ও চাঁদামুক্ত নগর গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি কেসিসিকে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এর আগে দুপুরে কেসিসির সভাকক্ষে দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। নবাগত প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে জয়ী হন তিনি। 

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রশাসক মোখতার আহমেদের স্থলাভিষিক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

1

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু

2

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

3

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

6

প্রথমবারের মতো দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির

7

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

8

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

9

বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

10

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

11

মেহেরপুরে বিলের পানিতে ডুবে চার বোনের মৃত্যু

12

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

13

২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া

14

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

17

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

18

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

19

রাজধানীর রাস্তায় দিনের আলোয় গুলি, তারপর অগ্নিসংযোগ

20