অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় ফখরুল ইসলামের সমর্থনে বিএনপির উঠান বৈঠক

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম–এর সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আনোয়ার আলী হাজী বাড়িতে শুক্রবার বিকেলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নারী–পুরুষ, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইসলামের সহধর্মিণী জোছনা আরা বেগম, যিনি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মাঠপর্যায়ের সংগঠনগত কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনঞু মোর্শেদ এবং সভাপতিত্ব করেন স্থানীয় রাজনৈতিক নেতা শামসুদ্দিন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা মহিলা নেত্রী শাহনাজ পারভীন,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাহার, এছাড়া উপজেলা মহিলা দল এবং সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা নির্বাচনী কর্মকৌশল, জনগণের প্রত্যাশা, সংগঠনের মাঠপর্যায়ের অবস্থান এবং স্থানীয় রাজনৈতিক পরিবেশ নিয়ে মতামত তুলে ধরেন। উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখেছেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

1

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

2

ঘাটাইলে বিএনপির পথসভা ও গণসংযোগ

3

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ টি দোকান

4

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

5

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

6

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

7

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

8

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

9

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

10

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্য

11

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

12

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

13

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

14

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

15

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

16

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

17

রোহিঙ্গাদের প্রত্যাবাসন চেয়ে তহবিল সংগ্রহে জোর

18

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

19

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

20