অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস


সাগর আহমেদ, ঘাটাইল।

​এক জমজমাট ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে ১০ নভেম্বর ২০২৫ ইং, রোজ সোমবার, বিকাল ৩ ঘটিকায় ঘাটাইল, টাঙ্গাইল-এর কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫। কুশারিয়া স্পোর্টিং ক্লাব, কুশারিয়া, ঘাটাইল, টাঙ্গাইল-এর আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টিম সাগর ২-১ গোলে ইং স্টার একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।
জমকালো আয়োজনে অতিথিদের উপস্থিতি
​টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল, টাঙ্গাইল।
​এছাড়াও টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোছাঃ মর্জিনা মনি, সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি, কুশারিয়া উচ্চ বিদ্যালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাকে আরও আকর্ষণীয় করে তোলেন:
​ মোঃ আঃ সবুর খান, সভাপতি, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
​ মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
​ মোঃ আসলাম উদ্দিন, সাবেক সভাপতি, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
​ মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ৯নং সন্ধানপুর ইউনিয়ন বিএনপি।
​টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জনাব মোঃ রকিবুল ইসলাম রাকিব-এর সঞ্চালনায় এবং জনাব মোঃ রমজান আহমেদ ও জনাব মোঃ ফজলুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় খেলাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিম সাগরের বাজিমাত
​দিনের একমাত্র খেলায় টিম সাগর এবং ইং স্টার একাদশ দল একে অপরের মুখোমুখি হয়। খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের এক শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ইং স্টার একাদশকে ২-১ গোলে হারিয়ে টিম সাগর তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।
​দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে খেলার মাঠের চারপাশের পরিবেশ ছিল উৎসবমুখর। খেলাধুলার এমন আয়োজন এলাকায় যুব সমাজকে উৎসাহিত করবে বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

1

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

2

রাজশাহীর গোদাগাড়ীতে ৩১ দফা লিফলেট বিতরণ

3

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ: তদন্তে ৫ সদস্যের কমিটি,

4

খাদ্য অধিদপ্তরের টেন্ডারে অনিয়মের অভিযোগ

5

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

6

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

7

ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্

8

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

9

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়র

10

এক নজরে দেখুন ডাকসু নির্বাচনের সব প্যানেল ও প্রার্থীর নাম

11

সাফল্যের আড়ালে চ্যালেঞ্জে সিলেটের ক্রিকেট

12

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

13

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

14

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

15

খুলনা-৬: এ্যাডভোকেট মোমরেজুল ইসলামের জনপ্রিয়তা এবং রাজনৈতিক

16

বাইকে বিকট শব্দ, বাধা দেওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর

17

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

18

সাভারে রাজউকের মোবাইল কোর্ট: ৬ নির্মাণাধীন ভবনে অভিযান, বিদ্

19

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

20