অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণমাধ্যমকে ‘সহযোগী অংশীদার’ হিসেবে দেখতে চায় সরকার: তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতে রাষ্ট্র গণমাধ্যমের প্রতি নিয়ন্ত্রণমূলক মনোভাব দেখালেও বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যার সমাধানে ‘সহযোগী অংশীদার’ হিসেবে কাজ করতে চায়।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবাদপত্রের কালো দিবস কেবল অতীতের একটি ঘটনার স্মরণ নয়; বর্তমান সময়ের গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়েও ভাবার সুযোগ। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে তথ্যপ্রবাহের ধরন দ্রুত বদলে যাচ্ছে, যা নতুন ধরনের সংকট ও সম্ভাবনা তৈরি করেছে।

তিনি বলেন, “শুধু ৫০ বছর আগের ঘটনাকে স্মরণ করলেই হবে না, বর্তমান প্রযুক্তিনির্ভর বাস্তবতা বুঝে তার উপযোগী সমাধান খুঁজতে হবে।”

১৯৭৫ সালের ১৬ জুনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সে সময় সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়েছিল। তার ভাষায়, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে গণমাধ্যমের কণ্ঠস্বর নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল।

এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই তথ্য বা বিভ্রান্তিকর তথ্য তৈরি ও প্রচার করা সম্ভব হচ্ছে। এ কারণে নতুন বাস্তবতা মোকাবিলায় নীতিগত ও কাঠামোগত প্রস্তুতি প্রয়োজন।

নাগরিক সাংবাদিকতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এর বিস্তার ঘটেছে এবং একে পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। বরং উপযুক্ত নীতিমালার মাধ্যমে এটিকে কাঠামোবদ্ধ করার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রের পাশাপাশি গণমাধ্যম মালিকদেরও দায়িত্ব রয়েছে সাংবাদিকদের ন্যায্য বেতন, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার।

সভায় তিনি জানান, সরকার গণমাধ্যম খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেছে এবং শিগগিরই আধা-বিচারিক ক্ষমতাসম্পন্ন একটি গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে।

তার মতে, স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম রাষ্ট্রকে নিয়মিত প্রশ্নের মুখোমুখি রাখতে পারে, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনের নেতা, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে চাকরির স্বপ্ন, প্রতারণার ফাঁদ: প্রবাসীদের অভিযোগে

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্য

3

রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের

4

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

5

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

6

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

7

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

8

ঢাকা সচিবালয়ের সচিবের হাত আছে আমার মাথার উপর, জাহাঙ্গীর আলম

9

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

10

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

11

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

12

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

13

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্

14

বিএনপির মহিলা সংরক্ষিত আসনের ফর্ম কিনলেন সাংবাদিক জান্নাতুল

15

দুর্নীতির ধরন বদলাচ্ছে, আইটি–নির্ভর বড় ঘুষ–কেলেঙ্কারির ঝুঁকি

16

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: সেবার আড়ালে দুর্নীতির জাল

17

চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিত

18

ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান. সন্দেহজনক জাহাজ কেনায় ৮ হাজার কো

19

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

20